শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বন্ধ হওয়া উপ-নির্বাচন অনিয়মের তদন্ত শুরু

গাইবান্ধা-৫ আসনে বন্ধ হওয়া উপ-নিবার্চনের অনিয়মের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে গাইবান্ধা সার্কিট হাউজ হলরুমে প্রথম দিনের তদন্ত কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি । তিনদিন ব্যাপী এই তদন্ত চলবে।গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে তদন্ত কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ন সচিব শাহেদুন্নবী চৌধুরী কর্তৃক গাইবান্ধা সার্কিট হাউজ হলরুমে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার,গণমাধ্যমকর্মীসহ নির্বাচন সংশ্লিষ্টদের মতামত গ্রহণ সহ তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

আজ মঙ্গলবার প্রথম দিন ফুলছড়ি উপজেলার ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ৫৫ জন পোলিং এজেন্ট, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালেব, ফুলছড়ি উপজলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সোবাহান ও ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওছার আলীসহ ১৩৬ জনের শুনানি গ্রহণ করবেন।

প্রসঙ্গঃ গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপির মৃত্যুতে ৩৩, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ এনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে ইসি।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

গাইবান্ধায় বন্ধ হওয়া উপ-নির্বাচন অনিয়মের তদন্ত শুরু

প্রকাশের সময়: ০৫:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২