শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শেখ রাসেল দিবস উদযাপিত

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্য্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এম পি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, ভাইস্ চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

চিরিরবন্দরে শেখ রাসেল দিবস উদযাপিত

প্রকাশের সময়: ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২