শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান ক্ষেতে মিললো অটোবাইক চালকের লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধান ক্ষেত থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যাটারি চালিত অটোবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পার্শ্বে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। খলিলুর রহমান শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত এনাতুউল্ল‍্যার ছেলে।

স্থানীয়রা জানায়, খলিলুর রহমান প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এপর রাতে ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন একাধিকবার ফোন দিয়ে বন্ধ পায়। পরে বৃহস্পতিার সকালে রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রিজের দক্ষিণ পার্শ্বে বেকাটারি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় রাস্তা সংলগ্ন ধান ক্ষেতে খলিলুর রহমানকে পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

এই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক। তিনি বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোবাইকটি এখনো পাওয়া যায়নি।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

ধান ক্ষেতে মিললো অটোবাইক চালকের লাশ

প্রকাশের সময়: ০১:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২