শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ শিল্পে সরকারি সহযোগিতার দাবী বাজুসের

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাজুস  স্ট্যান্ডিং কমিটি অন মিডিয়া এন্ড কমিউনিকেশন এন্ড সোস্যাল অ্যাফেয়ার্স এর সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বর্ণ শিল্পে সরকারি সাহায্য সহযোগীতার দাবী জানিয়ে বলেন বাজুসের সদস্য ছাড়াও পুরো স্বর্ণশিল্পের সাথে জড়িতদের ডাটাবেজ দরকার। সরকার ও বাজুসকে একসাথে কাজ করে একটি তথ্য ভান্ডার তৈরি করতে হবে। ডিজাইন ইন্সটিটিউট, তথ্য ইত্যাদি সবকিছু একসাথে করে আগামী দিনের স্বর্ণশিল্পের রূপরেখার জন্য গবেষণার প্রয়োজন। যা আমাদের দেশের স্বর্ণশিল্পকে উন্নত সমৃদ্ধ করে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারবে।

শুক্রবার (২১ অক্টোবর) গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানিয়েছেন।

ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন আরও বলেন, বাজুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনেকগুলো বিষয় চিহ্নিত করেছে। যার মধ্যে অন্যতম ডিজাইন ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা। যেখানে স্বর্ণশিল্পীসহ জড়িতরা ডিজাইন সংক্রান্ত শিক্ষা নিতে পারবে এবং উন্নত প্রযুক্তির মেশিনের ডেমো দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে। বাজুসের বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা করছেন। যেখান থেকে আপনারা গোল্ড ফর্মে এ লোন নিতে পারবেন। এই শিল্পের লোকদের হয়রানি বন্ধ করতে হবে। অযথা হয়রানি বা নিগৃহীত করা হলে বাজুস তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

বাজুস গাইবান্ধা জেলা শাখার সভাপতি মনিন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের সদস্য সচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য এনামুল হক সোহেল, বাজুস গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালীন
পারভেজ প্রমুখ।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

স্বর্ণ শিল্পে সরকারি সহযোগিতার দাবী বাজুসের

প্রকাশের সময়: ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২