গাইবান্ধা শহরের পশু হাসপাতাল-বানিয়ারজান সড়ক পারাপার দুর্ভোগ চরমে ওঠেছে পথচারিদের। এখানকার বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের সামনের নুরু মিয়ার বাড়ি থেকে দক্ষিণ বানিয়ারজান উপজেলা রোডের সাথে সংযুক্ত এ সগকে হালকা বৃষ্টিপাত হলেই হাঁটু পানিতে পরিণত হয়।
বিদ্যমান পরিস্থিতে আশেপাশের বাসাগুলোর পানি জমে গিয়ে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পরিবেশ দূষণসহ মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। যার কারণে নানান রোগের আশঙ্কায় ভুগছে এলাকাবাসী।
স্থানীয় চায়ের দোকানদার মুনজু মিয়া জানান, অবহেলিত আমাদের ৭নং ওয়ার্ড নেই কোনো ড্রেন ও পানি অপসারণ ব্যবস্থা৷ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরও বলেন, গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৮ টি-তে ড্রেন নেই। আছে শুধু ৭নং ওয়ার্ড বানিয়ারজানে? আমাদের দাবি একটাই পশু হাসপাতাল মোড় থেকে আলাইনদী পর্যন্ত ড্রেন নির্মাল করা হোক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















