শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জ ‍উপজেলায় খলিলুর রহমান (৫০) নামের এক চালককে হত্যা করে  অটোভ্যান ছিনতাইয়ে করা হয়েছে। এ ঘটনায় জড়িতে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) উপজেলার পৃথকস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,  রামজীবন গ্রামের আফছার আলীর ছেলে রানা  মিয়া (২৭) ও পরাণ গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোশারফ হোসেন মনির (১৯)।

এর আগে গত ১৯ অক্টোবর রাতে যাত্রীবেশে অটোভ্যান চালক খলিলুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ধান ক্ষেতে লfশ ফেলে রেখে অটোভ্যানটি ছিনতাই করে চক্রটি। খবর পেয়ে পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় খলিলুরের বড় ভাই জলিল মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে  থানায় মামলা দায়ের করে। এরপর ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই করা অটোভ্যানটিও পুলিশ উদ্ধার করে। হত্যার শিকার অটোভ্যান চালক খলিলুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনায়েত উল্যার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

হত্যা করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার ২

প্রকাশের সময়: ০৩:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২