শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসী

সুন্দরগঞ্জে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আব্দুল বদি কাজমী শিক্ষা বৃত্তি ও সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসী।

সোমবার (২৪ অক্টোবর) সকালে ওই বিদ্যালয় কর্র্তপক্ষ আব্দুল বদি কাজমী শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় মাঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ মাহমুদ হোসেন মণ্ডল। আরো্ বক্তব্য রাখেন বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ ও ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমূখ।

বক্তব্যের সময় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠিন ক্ষোভ ঝাড়েন এছাড়া অনুষ্ঠান শেষে এলাকাবাসী প্রধান অতিথির সামনে সমবেত হয়ে বলেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না। তিনি এক সপ্তাহের হাজিরা একদিনে সই করেন।

এলাকাবাসী বলেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে দুই শ্যালক, শ্যালকের স্ত্রী ও ভাতিজাকে নিয়োগ দিয়েছে পকেট কমিটি করে। নিয়োগের বিপরীতে বিদ্যালয়ে জমি দিতে চাইলেও সে জমি এখনো দেয়া হয়নি। প্রধান অতিথি এলাকাবাসীর অভিযোগ শুনে তিনি লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে তদন্ত তরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

উল্লিখ্য যে, ওই বিদ্যালয়ের বর্তমান সভাপতি স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, অভিযোগ শুনেছি নিয়োগের বিষয়ে উপজেলা প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই। অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই বিদ্যালয়ের বর্তমান সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের ক্ষোভ ঝাড়লেন এলাকাবাসী

প্রকাশের সময়: ০৫:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২