শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ  

গাইবান্ধার সাঘাটা উপজেলার দলদলিয়া ত্রিমোহিনী ঘাটে ৭১-এ সম্মুখ যুদ্ধে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্প মাল্য অপর্ন করা হয়।

এসময় দলদলিয়া বিজয় স্তম্ভ চত্বরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বার প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের গণকবরের সন্ধান করে সেইসব জায়গা চিহ্নিত করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নসাধিত হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে দেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে।

শেষে ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কবর জিয়ারত করা হয়।

জনপ্রিয়

নন্দীগ্রামে স্বচ্ছতার সহিত কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

গাইবান্ধায় ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ  

প্রকাশের সময়: ০৫:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২