শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবির সাবেক পরিবহন প্রশাসকের গাড়ি মুচড়ে দিল সিএনজি

সদরঘাটগামী জনসন রোডে একটি সিএনজি গাড়ির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদের প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ মুচড়ে যায়।

বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ট্রাফিক পুলিশ উভয় গাড়ি ও চালকের কাগজপত্র দেখে ছেড়ে দেয়। এরপর সিএনজি গাড়িটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটায় মামলা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিএনজি গাড়ির চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমদের সকলের আইন মেনে চলতে হবে। আমদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি অন্য কোন গাড়িকে ক্ষতি করলে আমরা ক্ষতিপূরণ দেই। এভাবে পাশে থেকে গাড়ী ধাক্কা দিয়ে চলে যাবে তা মেনে নেয়া যায় না। অভিযুক্ত সিএনজি চালক বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো একজন শিক্ষার্থী, অর্থের তাড়নায় কাজ করতে হয়। তিন বছর ধরে গাড়ী চালই কখনো এমন হয়নি, আর কখনো এমন হবে না।

জনপ্রিয়

ভুলে জয়বাংলা বলায় সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ এনসিপি নেতার

জবির সাবেক পরিবহন প্রশাসকের গাড়ি মুচড়ে দিল সিএনজি

প্রকাশের সময়: ০২:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২