গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ লিংকন সরকার (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত লিংকন সরকার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা দক্ষিণপাড়া গ্রামের বুল সরকারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ অক্টোবর) গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ লিংকন সরকারকে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত লিংকনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















