প্রকাশের সময়:
০৬:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
৫৯
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” স্লোগানে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সবপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয়ভাবে শিক্ষক দিবস উদযাপনে সরকারি স্বীকৃতি প্রদান ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।