গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত (৭০) এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২৮ অক্টোবর) গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ সড়কের পাশে পড়ে এই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানায়, আজ সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সম্ভবত রাতে অথবা ভোরে কোন এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে লোক মারা যেতে পরে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউপি মামলা দায়ের করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















