গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ির আঙ্গিনা খেলছিল জোনাকি আকতার (২)। এরই মধ্যে সবার অজান্তে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে যায়। এরপর পানিতে ভেসে উঠে তার লাশ।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্যপরান গ্রামে এঘটনা ঘটে। শিশু জোনাকি আকতার ওই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, শিশু জোনাকি আকতার বসতবাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে হামাগুড়ি দিতে দিতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় শিশু জোনাকিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশু জোনাকির মরদেহ ভেসে থাকতে দেখা যায়। লোকজন ছুটে এসে জোনাকির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল বলেন, পুকুরের পানিতে পড়ে জোনাকি আকতার নামের ওই এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















