শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দর-খানসামায় পুলিশিং ডে পালিত

“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা এবং দশমাইল হাইওয়ে থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ অক্টোবর শনিবার বেলা ১১টায় থানা চত্ত্বরে চিরিরবন্দর থানার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আলিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজার রহমান ফিজার, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, কাজী ইকবাল হোসেন,  থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোসলেমউদ্দিন বসুনিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমূখ বক্তব্য রাখেন।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক সফিউল আযম চৌধুরী লায়ন। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, মো. খলিলুর ররহমান, ওসি (তদন্ত) তাওহীদ ইসলাম, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

অপরদিকে, দিনাজপুুর-দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ও হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নিদের্শনায় কমিউনিটি পুলিশিং ডে ও র্যালি অনুষ্ঠিত  হয়েছে। র্যালি শেষে দশমাইল হাইওয়ে থানার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল হকের সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংকের ম্যানেজার মো. মনিরুজ্জামান মনির, ইউনিয়ন আ’লীগের সম্পাদক মো. মামুনুর রশিদ বাদল, অ্যাড. ওয়াজেদ সরকার, হাইওয়ে থানার এসআই ননী গোপাল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইওয়ে থানার এএসআই মিঠুন চন্দ্র সেন।

অনুষ্ঠানগুলোতে ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ভুলে জয়বাংলা বলায় সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ এনসিপি নেতার

চিরিরবন্দর-খানসামায় পুলিশিং ডে পালিত

প্রকাশের সময়: ০৪:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২