শনিবার সাঁথিয়া ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় সমাজ কল্যান পরিষদ ও সাঁথিয়া ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে দরীদ্র দীর্ঘ মেয়াদী অসংক্রামক রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ক্যানসার, ডায়াবেটিস ও হার্ট এর ২০ জন রোগীকে এই অর্থ সাহায্য দেয়া হয়। ক্যানসারে আক্রান্ত ৩ জন রোগীকে ১০ হাজার টাকা করে এবং অন্যান্য রোগের ১৭ জনকে ৩ হাজার টাকা করে মোট ৮১ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মনসুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাঁথিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, শ্রী সুশীল কুমার দাস, অধ্যাপক তসলিম উদ্দিন প্রমুখ।
সাঁথিয়া ফাউন্ডেশন সদস্যদের চাঁদায় গরীব রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে আসছে বিগত এক দশক।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 



















