গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লিখন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। লিখন মিয়া ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম বলেন, ওই সময় বাড়ি উঠানে লিখন মিয়া খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে লিখনের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















