গাইবান্ধা সদর হাসপাতালের অ্যামম্বুলেন্স নিয়ে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে ছত্রদলের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে কমিটির গঠনের বিষয়টি নিচ্শিত করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব হোসেন। তিনি জানান, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২৯ অক্টোবর) বিএনপির রংপুর বিভাগী গণসমাবেশে অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে গাইবান্ধা শাখার ছাত্রদলের নেতাকর্মীরা গাইবান্ধা জেনারেল হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব হোসেন বলেন, ওই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে দায়িত্বে থাকা অ্যামম্বুলেন্স চালক হাবিবুর রহমানসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















