গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (৩১ অক্টোবর) সকালে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (৩০অক্টোবর) রাতে ক্যাম্পটির একটি অভিযানিত দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর জুনদহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১২৫ গ্রাম হোরোইনসহ বগুড়ার নামাজগড় (ডালপট্টি) এলাকার বাবু ফকির ছেলে রিংকু ফকির (২৫) ও পুরান বগুড়ার জেলাদার পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাফর হোসেন (৩০) কে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















