গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুমিত্রা রাণী মহন্ত (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বামনজল মহল্লাহ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমিত্রা রানী ওই মহল্লার সুবল চন্দ্র মহন্তের স্ত্রী।
স্বজন জানায়, সুমিত্রা রানী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। তখন থেকেই স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসাগ্রহণ করেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমতাবস্থায় সোমবার সকালে রান্নাঘরের ধর্নার সাথে রশি গলায় পেঁচানো অবস্থা ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমিত্রা রাণী নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















