শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধ, বাদীকে হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষ কর্তৃক মামলার বাদীকে জীবন নাশের হুমকী দেয়ায় বিচার প্রার্থী হয়ে থানায় অভিযোগ করলেন ভুক্তভোগী মামলার বাদী আঃ মোন্নাফ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের বদিয়াজ্জামানের পুত্র মোন্নাফ মিয়ার সাথে একই গ্রামের পাশর্^বর্তী প্রতিপক্ষ মৃত এবাদুল্লার পুত্র আঃ মান্নান গংদের জমি-জমা নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছে। অভিযোগে মোন্নাফ মিয়া দাবি করেন, পশ্চিম ছাপড়হাটী মৌজার জে.এল নং ১০০, খতিয়ান নং-ডিপি/বিআরএস-১৪৮২, দাগ নং সাবেক ১৯৩, বিআরএস/ডিপি ২৬৮ এর ২৩ শতকের মধ্যে ১১.৫০ শতক জমি প্রতিপক্ষ আঃ মান্নানগং এর চাচা আকবর আলী সম্প্রতি জনৈক শফিউল ইসলামের নিকট বিক্রয় করেন। শফিউল ইসলাম জমি ভোগ দখল অবস্থায় গত ১০/০৯/১৯৮৬ইং তারিখে ৯৭৬০নং কবলা দলিল মূলে বদিয়াজ্জামানের নিকট বিক্রয় করেন। বদিয়াজ্জামান এ জমি ভোগদখল করাকালে গত ২৪/০২/২০১৬ইং তারিখে ২৩৮৮নং দলিল মূলে বিক্রয় করলে তিনি (মোন্নাফ মিয়া) ক্রয় করে ভোগদখল করে আসছেন। তফশিল বর্ণিত জমি একটি পুকুর। এতে মাছ চাষ করা হয়। এ পাড়ে বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছপালাও রয়েছে। কিছু দিন পূর্ব হতে প্রতিপক্ষ আঃ মান্নান গং মিথ্যা দাবি করে পুকুর দখলের অপচেষ্টায় বিভিন্ন ধরণের হুমকি-ধামকি প্রদর্শন করে আসতে থাকলে নিরুপায় হয়ে তিনি (মোন্নাফ মিয়া) গাইবান্ধা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪৮৯/২০২২। এ মামলায় নোটিশ প্রাপ্ত হয়ে প্রতিপক্ষ আঃ মান্নানগং আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। এ কারণে তিনি (মোন্নাফ মিয়া) সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

এমতাবস্থায় গত ২১/১০/২০২২ইং তারিখে ভোগ দখলীয় পুকুরে মাছ ধরাকালে দুপুর আনুমানিক ২টায় প্রতিপক্ষ আঃ মান্নানগং মাছ ধরতে বাঁধা নিষেধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করাসহ মারপিট করার উদ্যত হন। এ সময় হৈ হল্লা শুনে আসে পাশের লোক এসে তাকে (মোন্নাফ মিয়া) উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি দেখে প্রতিপক্ষ আঃ মান্নানগং পুকুর দখলের ব্যর্থ হয়ে অবশেষে জীবন নাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় অসহায় ভুক্তভোগী মামলার বাদী মোন্নাফ মিয়া গত ২৬/১০/২০২২ইং তারিখে আঃ মান্নানসহ ৯জনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠ তদন্তসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

জমি নিয়ে বিরোধ, বাদীকে হুমকি

প্রকাশের সময়: ০১:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২