গত ছয় মাসে গাইবান্ধা সদরে প্রায় ২০ টি অটোরিকশা ছিনতাই ঘটিত হয়েছে। চালকদের অজ্ঞান করে এমন ঘটনা ঘটছে। এ কাণ্ড ঠেকতে তৎপড় আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ছিনতাই চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত তিনটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা, শহরতলীর হরিণসিংহা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে রাশেন মিয়া (৩৩) ও পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে সাব্বির হাসান (৩২)।
ভুক্তভোগী আল আমিন মিয়া বলেন, সপ্তাহ খানেক আগে আমি অটোবাইকে যাত্রী নিয়ে গাইবান্ধা শহরের পুরাতনব্রীজ এলাকায় গেলে সাব্বির হাসানের সাথে দেখা হয়। ছয়শত টাকা ভারা মিটিয়ে মাঝপথে ট্রাফিক মোড়ের এক দোকান থেকে কফি নিয়া আসে এবং অটোবাইকে উঠে। কফি খাওয়ার পর আর কিছু বলতে পারি না। কিছুক্ষণ পর আমি হুঁশ ফিরে দেখি আমার অটো ও ওই লোকও নেই।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় এই ধরণের অটোরিকশা ছিনতাই ঘটনা ঘটছে। বিষয়গুলো আমলে নিয়ে পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গত ছয় মাসে প্রায় ২০ টি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার অভিযোগ হলেও এর মধ্য ৮ টি উদ্ধার হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















