শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচন: সাঘাটার ভরতখালিতে সংরক্ষিত আসনে শাপলা জয়ী

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদ (ইউপি)’র মহিলা সংরক্ষিত ৩নং শূন্য আসনে (২, ৫ ও ৯ ) সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে শাপলা বেগম সূর্য্যমূখী ফুল প্রতীকে ৭৫৩ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনজুয়ারা বেগম মাইক প্রতীকে পান ৬৭০ ভোট।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। কেন্দ্রগুলো হচ্ছে ২নং ওয়ার্ডের দক্ষিণ উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডের সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯নং ওয়ার্ডের মান্দুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ তথ্য নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমানের জানান, সবগুলো কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এসময় ৩ প্রিজাইডিং অফিসার, ২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪০ জন পুলিং অফিসারসহ আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, গত ৭ জুলাই ওই ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য জহুরা বেগমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

উপনির্বাচন: সাঘাটার ভরতখালিতে সংরক্ষিত আসনে শাপলা জয়ী

প্রকাশের সময়: ০৫:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২