রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় আ’লীগ নেতা কার্তিক সাহার বাড়িতে দুর্ধষ চুরি

পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুবাড়িয়া গ্রামের কার্তিক চন্দ্র সাহার বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকা ও থানা সুত্রে জানা যায়, উপজেলা আ.লীগের নেতা কার্তিক চন্দ্র সাহা ভারতে ও তার স্ত্রী ঢাকায় ছেলের বাসায় ২৬ অক্টোবর বেড়াতে যান। এ সুযোগে মঙ্গলবার রাতে একটি সংঙ্গবন্ধ চোরের দল জানালার গ্রীল ভেঙ্গে শয়নকক্ষে প্রবেশ করে। সকালে কার্তিক সাহার ছোট ভাই নিজ কক্ষের দরজা খোলার চেষ্টা করলে তা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে নিজ ঘর থেকে বের হয়ে বড় ভাইয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। কার্তিক সাহার ছোট ভাই বিষ্ণনাথ সাহা জানান, প্রথমে গ্রীল ভেঙ্গে চোররা ঘরে প্রবেশ করে। ঘরের প্রতিটি আসবাবপত্র, আলমারি ভেঙ্গে ও চাবি দিয়ে খুলে মালামাল এলোমেলো করে। তারা নগদ টাকা ও স্বণালংকর চুরি করেছে।

কার্তিক সাহার ছেলে বিদ্যুৎ কুমার সাহা জানান, ঘরে নগদ ৩ লক্ষ টাকা, প্রায় ১৫ ভরি স্বণাংলংকর ছিল। চোররা সকল টাকা ও স্বর্ণাংলংকর নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাঁথিয়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

জনপ্রিয়

প্রকল্পনির্ভর উন্নয়নকর্মীদের অনিশ্চিত জীবন ও অবহেলিত কর্মসংস্থান

সাঁথিয়ায় আ’লীগ নেতা কার্তিক সাহার বাড়িতে দুর্ধষ চুরি

প্রকাশের সময়: ০৮:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২