শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানার বাড়িতে এসে পানিতে ডুবে  শিশুর মৃত্যু

ছবি প্রতীকি

গাইবান্ধার সাঘাটা উপজেলার এক নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাফসির মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপটজেলার  হাট ভরতখালী গ্রামে এ ঘটনা ঘটে। তাফসির মিয়া চাপাঁইনবাবগঞ্জ জেলার জাকিরুল ইসলামের ছেলে।

নিহত শিশুর মা জানান, তার স্বামী জাকিরুল ইসলাম একজন পুলিশ কনস্টেবল। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জে কর্মরত আছেন। গত ১৫ দিন আগে  তাসফির মিয়াকে সঙ্গে নিয়ে হাট ভরতখালীর   বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে আজ বিকেলে ছেলেকে আঙ্গিনার মাঝে গ্রামীণ খেলনা হাতে খেলতে দিয়ে ঘরের ভিতরে কাজ করছিল। কাজ শেষে বাড়ির আঙ্গিনায় এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি জুতা ও অন্য পায়ের জুতা পুকুরের মাঝে  ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সবাই পুকুরের নেমে খুঁজতে থাকে। এরপর পুকুরের  পানিতে তাফসিরকে ভাসমান অবস্থায় দেখেন। তাক্ষণিক উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

নানার বাড়িতে এসে পানিতে ডুবে  শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ১০:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২