গাইবান্ধার যুবক রিশাত মিয়া (২৫)। আর কুড়িগ্রামের তরুণী (১৯)। ঢাকায় কাজ করতে গিয়ে এক ভাড়া বাসায় পরিচয় হয় দুজনের। এরপর শুরু হয় একে-অপরের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুজনে চলে আসে নিজ নিজ এলাকায়। একপর্যায়ে ৩ দিন ধরে বিয়ের দাবিতে রিশাতের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।
শুক্রবার (৪ নভেম্বর) পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের আতোয়ার মিয়ার ছেলে প্রেমিক রিশাত মিয়ার বাড়িতে অবস্থান করছেন তরুণীটি। এই তরুণীর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী রামখানা উপজেলার রাজমাতা সিপাইটারী গ্রামে। ঘটনার পর থেকে পরিবারের লোকজন রিশাতকে গোপনে রেখেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৭ মাস আগে ঢাকায় কাজ করতে গিয়ে ভাড়া বাসায় পরিচয় হয় ওই দুজনের। পরিচয়ের একপর্যায় থেকে কথা এরপর থেকেই একে অপরের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের বিষয়টি স্থানীয়রা দুজনকে আটকে করে কাশিমপুর থানায় অবগত করেন। পরে প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার স্থানীয় কয়েকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রিশাত মিয়া অনুষ্ঠানিকভাবে বিয়ে করার কথা বলে স্থানীদের জিম্মায় নিজ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মোবাইল ফোনে তরুণীকে তার বাড়িতে আসতে বলে। তখন এই তরুণী ভাড়া বাড়ির মালিককে জানালে কাশিমপুর থানাকে অবগত করে জিম্মাদার দুইজনকে তরুণীর সাথে করে প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দেয়।
এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী তরুণী বলেন, রিশাত মিয়া আমাকে বিয়ে করবে বলে তার বাড়িতে আসতে বলেছে। আমি আসলে তার পরিবারের লোকজন তাকে লুকিয়ে রাখেন। এখন পর্যন্ত রিশাতের বাড়িতে অবস্থান করছি। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।
এ বিষয়ে রিশাতের বাবা আতোয়ার মিয়া বলেন, ছেলে কোথায় আছে সেটি জানি না। সে আসলে বিয়ের ব্যবস্থা করা হবে।
তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিনুল বসুনিয়া জানান, এই মেয়ের সাথে রিশাতের বিয়ে হওয়ার কথা চলছে । এ বিষয়ে মেয়ের বাড়িতে খবর দেয়া হয়েছে। তারা আসলে বিষয়টি সমাধান হবে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন, ঘটনা আমি শুনছি। ছেলের বাড়ীর বসে আলোচনা করলে সমাধান হবে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি চেয়াম্যানেকে দেখতে বলেছি। স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য। এ নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















