শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের ৩ ইউনিয়নসহ ১২ ইউনিয়নে নৌকা পেলেন যারা

দেশের চার জেলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন- জামালপুর ইউনিয়ন পরিষদে নুরুজ্জামান মণ্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান ও কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার।

বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম এবং ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ, মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিমে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ, চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ এবং বিজয়পুরে মো. তানভীর হোসেন।

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর এবং ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাদুল্লাপুরের ৩ ইউনিয়নসহ ১২ ইউনিয়নে নৌকা পেলেন যারা

প্রকাশের সময়: ১১:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২