শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গণধর্ষণ মামলার আসামি শেরপুরে গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি রাফিউল শেখ (২৭) কে বগুড়ার শেরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র এএসপি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাদুল্লাপুর উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি রাফিউল শেখ বগুড়ার শেরপুর থানা এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে রাফিউল শেখকে গ্রেফতার করা হয়। সে সাদুল্লাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের মোজাহার শেখের ছেলে।

মোস্তাফিজুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি ধর্ষণের নের্তৃত্বদান ও ঘটনার সাথে ওঁতপ্রতভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত  রাফিউল সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সাদুল্লাপুরে গণধর্ষণ মামলার আসামি শেরপুরে গ্রেফতার

প্রকাশের সময়: ০২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২