শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনগ্রামের ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা ও নৌকা প্রতীকের গণসংযোগ

সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে। দলের তৃর্ণমূলকে সুসংগঠিত করাসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমানের গণসংযোগ অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (৫ নভেম্বর) বিকেলে বনগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানুল হক রবার্ট প্রমুখ।  অনুষ্ঠিত এ সভার মধ্যে দিয়ে শেষ হলো অত্র ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের বর্ধিত সভা।

এদিকে, আগামী ২৮ নভেম্বর বনগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী মোখলেছুর রহমানের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মি ও সমর্থকরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহীকতায় মোখলেছুর রহমানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম-পাড়ায় শুরু হয়েছে নৌকার জয়গান। জিতবেই এবার নৌকা, এই শ্লোগান শোনা যাচ্ছে ভোটারদের মুখে মুখে। দলীয় নেতাকর্মি ও সাধারণ ভোটারদের মাঝে নৌকা যেন উৎসবের আমেজে পরিণত হয়েছে। আপামর জনগণের এমন ভালোবাসায় সিক্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান ছুটে চলছেন দোয়া ও ভোটপ্রার্থণায়।

এই ইউনিয়নের একজন সচেতন ভোটার বলেন, আমাদের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান অত্যান্ত ভালো মানুষ। তিনি সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। মানবিকতার এই মানুষটিকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।

অপরদিকে, নৌকার চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতীককে সম্মান রেখে সবাই আমার পাশে রয়েছেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেগে ওঠেছে ভোটাররা। কাঙ্খিত ভোটে জয়ী হবো বলে আশাবাদি। সেই সঙ্গে বনগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাবো।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বনগ্রামের ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা ও নৌকা প্রতীকের গণসংযোগ

প্রকাশের সময়: ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২