গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ মেলায় নাগরিকবান্ধব সেবা প্রদানসহ সেবা প্রক্রিয়া অবহিতকরণ ও মতামতের ব্যবস্থা রাখা হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের মাঝে প্রেসব্রিফিং দেন ইউএনও মোছা. রোকসানা বেগম। সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে সোমবার দিনব্যাপী এ মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্য অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় সোমবার দিনব্যাপী সাদুল্লাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















