শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ,রংপুর’র অর্থায়নে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ প্রদান করেন বারটান’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির উপস্থিত ছিলেন। প্রথম ব্যাচে উপজেলা উপ-সহকা্রী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীসহ ৩০ জন এবং দ্বিতীয় ব্যাচে ৩০ জন কৃষক-কৃষানীকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন, মানুষিক ও মেধার বিকাশে বিভিন্ন খাদ্যের গুরুত্বের উপর আলোচনা করা হয়। এছাড়া সুষম খাদ্যের গুরুত্ব ও খাদ্য তৈরির উপায়, শরীরের চাহিদার উপর ভিত্তি করে খাদ্যের শ্রেণি বিন্যাশ, শক্তিদায়ক ও ক্ষয়পূরণকারি খাবার এবং রোগ প্রতিরোধকারি খাবারের প্রদর্শনী দেখানো হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

সুন্দরগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময়: ০৩:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২