গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলাবর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় এই মেশিন বিতরণ করা হয়।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















