শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুরা কেড়ে নিলো কৃষকের স্বপ্ন

কৃষক জয়দুল হক (৭০)। রোপন করছিলেন উন্নত জাতে কলা চারা। আর কিছুদিন পর ফলন পাওয়ার সম্ভাবনা ছিল। এ থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন। এরই মধ্যে শত্রুতা পোষণ করে প্রায় ১০০ কলাগাছ কেটে সাবার করেছে দৃর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে গাইবান্ধার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ (হিন্দুপাড়া) গ্রামের কৃষক জয়দুল হক দেখতে পান তার কলাগাছগুলো কেটে ফেলার দৃশ্য। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন এই কৃষক। বুধবার (৯ নভেম্বর) রাতে শত্রুরা এই কাণ্ড চালিয়েছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কৃষক জয়দুল হক জানান, লাভের আশায় খুব কষ্ট করে তার ধানক্ষেত সংলগ্ন রাস্তার পাশ দিয়ে ১০০ কলাগাছ রোপন করছিলেন। গাছগুলো লাগানো বেড়ে ওঠা পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন। এতে প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে তার।

তিনি আরও বলেন, অনেক স্বপ্ন ছিল গাছে কলা বিক্রির টাকায় নিজের অভাব- অনাটন দূর হবে। এখন আর সেটা হলো না। দূর্বৃত্তরা আমার স্বপ্নকে ধ্বংস করেছে। আমি এর সঠিক বিচার চাই।

এবিষয়ে জয়দুলের ছেলে মাহাবুব আলম  বলেন, আমরা যখন কলাগাছ রোপন করি, তখন স্থানীয় কতিপয় ব্যক্তি বাঁধা প্রদান করেন। কিন্তু আমরা সেই বাঁধা উপেক্ষা করে কলাগাছ লাগিয়েছিলাম। গাছ লাগানোর কয়দিন পরে আবার তারা আমাদের বলেন এই কলাগাছ থাকবে না। রাতের অন্ধকারে কেটে ফেলবো। ওদের এধরণের কথা আজকের এই গাছ কর্তনে বিষয়টি পরিষ্কার হলো। এই কাজ ওরাই করেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,সর্বানন্দ ইউনিয়নের কলাগাছ কর্তনের বিষয়ে এখনো ক উ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

শত্রুরা কেড়ে নিলো কৃষকের স্বপ্ন

প্রকাশের সময়: ০৪:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২