গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নাজমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর চ্যাংমারী গ্রামের বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নাজমা বেগম ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে ও পাশ্ববর্তী কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজার গাছবাড়ি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ নাজমা বেগমের স্বামী আশরাফুল ইসলাম দীর্ঘদিন থেকে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। প্রায় তিনমাস ধরে গৃহবধূ নাজমা বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছেন। এমতাবস্থায় বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি বলেন বলেন, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানার একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















