দিনাজপুরের চিরিরবন্দরে চুল ফ্যাক্টরির শ্রমিককে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৪জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও সঙ্গীয় ফোর্স উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের জিকরুল হকের ছেলে মিজানুর রহমান (২৮), দেন্দাপাড়া (দেউরিপাড়া) ঋষিকেশ রায়ের ছেলে দিলীপ রায় (২৩), মিরাজ আলীর ছেলে সোহেল রানা (২৫) এবং পার্বতীপুর উপজেলার রাজাবাসর এলাকার আব্দুস সাত্তারের ছেলে নুর আলম (২২)।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন জানান, গত বুধবার রাত্রি অনুমান ৯টার সময় ওই চুল শ্রমিক রানীরবন্দর ইয়াতিমখানায় ইসলামী মাহফিল শোনার জন্য যায়। সেখানে একই ফ্যাক্টরীতে কাজ করার সুবাদে পুর্ব পরিচিত মিজানুর রহমানের সাথে সাক্ষাত হয়। কথাবার্তার একপর্যায়ে তারা দুইজনে পার্শ্ববর্তী নির্জন স্থানে বাঁশঝাড়ে গেলে মিজানুর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তুতি নেয়। এসময় আটককৃত অপর ৩ জন তাদেরকে আটক করে।
এসময় মিজানুর কৌশলে সেখান থেকে পালিয়ে গেলে তারা ভয়ভীতি প্রদর্শন করে ওই ৩জন পালাক্রমে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। এরপর ওই নারী শ্রমিক নিজেই বাদী হয়ে থানায় এজাহার দাখিল করে। যার মামলা নং ১৩। পুলিশ দ্রুত বিশেষ অভিযান চালিয়ে রাতেই তাদের গ্রেফতার করে। আজ ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















