গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় সান্তাল মিউজিক ফ্যাষ্টিভ্যাল এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সান্তাল মিউজিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় শুক্রবার (১১ নভেম্বার) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের তালতলা বিদ্যালয় মাঠে এটির উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে সারা দেশের স্বনামধন্য সান্তাল ভাষা ভাষির সংগীত শিল্পী ও ব্যান্ডদল অংশগ্রহণ করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















