গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শান্তনু কুমার দেব এর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শান্তনু কুমার উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্বজনরা জানায়, শান্তনু কুমার দেব গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) মোটরসাইকেল যোগে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটা ফাঁসিতলা এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। তিনি বলেন, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















