শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেত থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের ৯ দিন পর ধান ক্ষেত থেকে নাইম মিয়া (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ফোরকানিয়া গ্রামের একটি ধান ক্ষেত মরদেহ উদ্ধার করা হয়। শিশু নাইম ওই শান্তিরাম গ্রামের আনিছুর রহমানের ছেলে।

থানা পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে খেলতে গিয়ে বাড়িতে ফিরে আসেনি শিশু নাইম। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৫ নভেম্বর রাতে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরই একপর্যায়ে শনিবার দুপুরে ফোরকানিয়া গ্রামের আব্দুল মান্নানের ধান ক্ষেতে একটি গলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন,  বিকৃত লাশ প্রাথমিক সুরতহালে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা
যাবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

ধানক্ষেত থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২