রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান রক্ষার দাবি

দিনাজপুরের ফুলবাড়ীতে  আদিবাসী সম্প্রদায়ের দুইশত বছরের পুরনো পুর্ব পুরুষের স্মৃতি বিজড়িত কবরস্থান প্রভাবশালী কর্তৃক দখল ও কবরস্থান ধবংস করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তীসহ তিন গ্রামের প্রায় ২শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

মাববন্ধনের বক্তারা বলেন, স্থানীয় বসবাসকারী আদিবাসীরা বংশ পরম্পরায় এলাকার একটি খাস জমিতে মরদেহ সৎকার করে আসছিলেন। হঠাৎ সেই জায়গায় রুদ্রানী উচ্চ বিদ্যালয় নিজেদের দাবি করে স্থানীয় স্বপন নামে একজনকে ইজারা দেয়। স্বপন মাল্টার বাগান তৈরী করবে বলে সংখ্যালঘু আদিবাসীদের না জানিয়ে গত বৃহস্পতিবার রাতের আধারে ট্রাক্টর দিয়ে কবরস্থানটিতে চাষ দেয়। এতে কবরস্থানে থাকা বীর মুক্তিযোদ্ধা বিষু সরেন এর কবরসহ নতুন পুরাতুন কবর গুলো সম্পূর্ণ ধবংস হয়ে যায়।

মুক্তিযোদ্ধার বিষু সরেন এর ছেলে বলেন, আমার বাবা এদেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন। আমার বাবা একজন রাষ্ট্রীয় ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা।আজ আমার বাবার কবরটিও ধ্বংস করা হলো।আমরা আদিবাসী বলে কি মানুষ নই? এই অন্যায়কারীদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত সুমতি হেমরম বলেন, এখানে তার স্বামীকে দুই মাস পূর্বে মাটি দেয়া হয়েছে এখনও লাশ পচে নাই। তারা কবর ভেঙ্গে আমার স্বামীর লাশ কোথায় যেন ফেলে দিয়েছে। আমি আমার স্বামীর লাশ ফেরত চাই।

কবরস্থানটি যারা ধবংস করেছে তাদের দৃষ্ঠান্ত মুলক শাস্তি ও দখলদারদের হাত থেকে পূর্ব পুরুষের কবরস্থানটি উদ্ধারে প্রশাসানসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন মানববন্ধনে আসা সকলেই।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা বিষয়ে প্রশিক্ষণ

ফুলবাড়ীতে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান রক্ষার দাবি

প্রকাশের সময়: ০৫:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২