শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে আব্দুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি গত ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গার দূর্গাপুর এলাকায় রাস্তার ধারের একটি পুকুর থেকে বৃদ্ধের ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসি ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা বাজারের  নিকটবর্তী পার্বতীপুর উপজেলার খড়িবাড়ি এলাকার মৃত মহররম মন্ডলের ছেলে আব্দুল মান্নান ( ৮০) কুতুবডাঙ্গাবাজার হতে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। বাজারের উদ্দেশ্যে আসা-যাওয়া করা পথচারীরা তাঁকে পুকুরে দেখতে পেয়ে চিৎকার করে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল করে।
মৃত আব্দুল মান্নানের ছোটভাই তাহের মন্ডল (৭০) তাঁর ভাইয়ের মরদেহটি সনাক্ত করেন। তিনি জানান, তিনি প্রকৃতির কাজ শেষে হয়ত পুকুরে পরিস্কার-পরিচ্ছন্ন হতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে থাকতে পারেন। তাঁর পূর্বে থেকে মৃগিরোগ ছিল।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ যুবককে সাজা দেয়া  হয়েছে। গত ১১ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ৮টায় এ সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালিদ হাসান।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে উপজেলার কোটপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মোবাশ্বেরুল হক (৩৫), চিরিরবন্দর হাটখোলা এলাকার ডা. আব্দুল হামিদ সরকারের ছেলে হিমেল সরকার (২৭), উপজেলার খোচনা উচ্চাভিটা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম শাওন (২৪) ও আন্ধারমূহা গুড়িয়াপাড়ার আনিছুর রহমানের ছেলে আবু তাহের ( ২৩) মাদক সেবনের সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খালিদ হাসান ও অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের স্কীকারোক্তির ভিত্তিতে মাদক আইনে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জনপ্রতি সাড়ে ৭০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

চিরিরবন্দরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২