পাবনার চাটমোহরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে রেজাউল করিম সরদার (৫০)।
শনিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের অদূরে পানাকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,শনিবার দুপুরে চাটমোহর থেকে মান্নাননগরগামী একটি খড়ি বোঝাই ট্রাক ৃহান্ডিয়াল পানাকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক রেজাউল করিম।
ট্রাকের হেলপার রাসেল রানা (২৫)কে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 



















