শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলার  গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা ও পুলহাট বাজারের মাঝখানে মিল চাতালের পাশে শহিদুল ইসলামের ধানক্ষেত হতে একরামুল হক (৫৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ১৩ নভেম্বর রবিবার সকালে জনৈক মিজানুর রহমান ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করে উঠেন। এ সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে ছুঁটে আসেন স্থানীয় লোকজনসহ থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোয়ালডিহি গ্রামের তেলিপাড়ার ঘটু মিয়ার ছেলে নিহত একরামুল হক। তিনি স্থানীয় পুলহাটসহ উপজেলার বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙরি সংগ্রহের বিনিময়ে খাদ্যদ্রব্য বিক্রি করতেন। নিত্যদিনের মত গত শনিবার সকাল ৮টায় ব্যবসার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। গ্রামে গ্রামে ঘুরে তিনি সন্ধ্যার পর পুলহাট বাজারে দোকান করারর পর রিকশাভ্যান রেখে তিনি নিখোঁজ হন। ওইরাতেই আত্বীয়- স্বজনের বাড়িতে খোঁজ-খবর নেন তার ছেলে অহিদুল ইসলাম। তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, তিনি একজন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভাঙরি সংগ্রহ করে ঝাল মুড়ি, কটকটি, বাদামসহ বিভিন্ন খাবার বিক্রি করেন। রাতে পুলহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঝাল মুড়ি বিক্রি করে সংসার চালাতেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, প্রাথমিকভাবে সুরতহাল রির্পোট করে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

খানসামায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২