গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিধান-৮৭ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে আমন মৌসুমের আগামজাত ব্রিধানের ফলনের নমুনা কর্তন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
ভাতগ্রাম ইউনিয়ন ফেডারেশন সভাপতি রেজা মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ এর বিএফটিডব্লিউ প্রকল্পের কৃষি কর্মকর্তা খন্দকার মো. মাসুদ হাসান, ফিল্ড ফ্যাসিলেটের মো. এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব সরকার।
এছাড়া স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, ব্রিধান-৮৭ জাতে প্রতি ২০ বর্গমিটারে ফলন হয়েছে ১৬ কেজি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















