শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ গ্রহণ করলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ফুল মিয়া

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে পলাশবাড়ীর ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া অবশেষে শপথ গ্রহণ করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯ টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ এক যোগে শপথ গ্রহণ করেন।

প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সাথে ফটো শেষনে অংশগ্রহণ করেন গাইবান্ধা জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে পলাশবাড়ী ৪নং ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন বিভিন্ন ভাবে আইনী জটিলতা সৃষ্টির করে নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়ার নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গেজেট ও শপথ গ্রহণে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। সকল প্রতিবন্ধকতা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার অবশেষে নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া শপথ গ্রহণ করেন। এসময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

শপথ গ্রহণ করলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ফুল মিয়া

প্রকাশের সময়: ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২