শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মৃতপ্রায় গো-মাংস বিক্রির অভিযোগে জরিমানা

মৃতপ্রায় গরুর মাংস বিক্রি করার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে আলম মাংস স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার পাকেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় তা জব্দ করে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলম মাংস স্টোরের স্বত্বাধিকারী সোহেল রানাকে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় মাংসগুলো জব্দ করা হয়। ইউএনও এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলম মাংস স্টোরকে জরিমানা করার পর মাংসগুলো মাটিতে পুঁতে রাখা হয়।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

খানসামায় মৃতপ্রায় গো-মাংস বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশের সময়: ০৯:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২