শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ইট ভাটায় কাঠ-খড়ি পোড়ানো বন্ধের দাবি  

অবৈধভাবে কাঠ খড়ি ব্যবহার জিগজ্যাগ, হাইব্রীড, হপম্যান কিলন, ভার্টিক্যাল শ্যাফট কিলন ইট ভাটা তৈরি ছাড়াই সরকারি ও উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিদ্ধান্তকে উপেক্ষা করে উপজেলার প্রায় ১৭ থেকে ১৮ টি ইটভাটায় কাঠ খড়ি দিয়ে ইট পোড়ানোর কাজ শুরু করায় ইট প্রস্তুতকারী মালিক সমিতি  স্পীকার, বাংলাদেশ জাতীয় সংসদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ঢাকা, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর- ঢাকা, বিভাগীয় কমিশনার- রংপুর, পরিচালক, পরিবেশ অধিদপ্তর- বিভাগীয় কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন।

জানা গেছে, ২০০২ সালে পরিবেশ অধিদপ্তরের জারীকৃত পরিপত্রের সিদ্ধান্ত মোতাবেক সনাতন পদ্ধতির ড্রামের চিমনির পরিবর্তে পরিবেশ বান্ধব ১২০ ফুট উচ্চতা সম্পন্ন চিমনি ভাটা নির্মাণ করেছি যা ৪/৫ বছর বাস্তবায়িত হয়েছে। গত ১৯ অক্টোবর, ২০১০ ইং তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সংশোধিত গুবিজ্ঞপ্তিতে বর্তমান ১২০ ফুট উচ্চতার চিমনি ভাটার পরিবর্তে আগামী তিন বছরের মধ্যে নতুন প্রযুক্তির জিগজ্যাগ, হাইব্রীড, হপম্যান কিলন, ভার্টিক্যাল শ্যাফট কিলন ইটভাটা করতে হবে। যা বাস্তবায়ন করতে পুণরায় ৫০/৬০ লক্ষ টাকা ব্যয় করতে হবে। বর্তমানে রংপুরের আট উপজেলার মধ্যে সকল ভাটা জিগজ্যাগে রুপান্তরিত হয়েছে। শুধুমাত্র পীরগঞ্জ উপজেলার ৫৪ টি ইট ভাটার মধ্যে ২৩ টি স্থায়ী চিমনি ভাটা চলমান রয়েছে এবং সেইসকল ভাটায় শতভাগ কাঠ দিয়ে ইট পোড়ানো কাজ শুরু হয়েছে যা বনাঞ্চল উজাড় হওয়া পরিবেশ দুষণ সহ স্থায়ী চিমনি ও জিগজ্যাগ ইটভাটার মধ্যে ব্যবসায়িক বৈষম্য প্রকট আকার ধারন করে।

এই বিরাজমান অসন্তোষ থেকে ব্যবসায়ীদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি দেখা দিতে পারে। উপরে উল্লেখিত বিষয়গুলি বিবেচনা পূর্বক অবিলম্বে স্থায়ী চিমনি খড়ি কাঠ-খড়ি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। এ বিষয়ে সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক রবিউল ইসলামের সাথে কথা হলে তারা বলেন আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নের জন্য সদস্যদের তাগিদ দেয়ার পরেও অদৃশ্য কারনে সরকারি নির্দেশ অমান্য করে কাঠ-খড়ি দিয়ে সমিতিকে অবগত না করেই ইট পোড়ানোর কাজ শুরু করেছে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন স্মারকলিপি পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই চিমনি ভাটা গুলোর বিরুদ্ধে যৌথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পীরগঞ্জে ইট ভাটায় কাঠ-খড়ি পোড়ানো বন্ধের দাবি  

প্রকাশের সময়: ০৯:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২