শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা  

সরকারি টিআর প্রকল্পের টাকা আত্মসাৎ, শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি জনৈক রফিক মিয়ার নিকট ১২ শতাংশ, আব্দুল হামিদ মিয়ার নিকট ৩০ শতাংশ, নন্দরাম ফতেপুরের ৫১ শতাংশ, মন্ডলের বাজারে ২০ শতাংশ জমি টাকার বিনিময়ে অবৈধভাবে হস্তান্তর। প্রতি শতাংশ জমি ১৫ হাজার টাকা মূল্যের মামলা যুক্ত ২৪ শতাংশ জমি বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, মাদ্রাসার জমি লিজের টাকা কোন কাজ না করেই ভুয়া ভাউচার সিজন করে আত্মসাৎ, ডোনেশনের নামে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে ৪০ লক্ষ টাকা গ্রহণ, ভুয়া কাগজপত্র দিয়ে আইয়ুব আলীকে নিয়োগ দেওয়া, বিক্রয়ের উদ্দেশ্যে বেআইনিভাবে গাজ কর্তন, অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদী শিক্ষকদের ছুটির ব্যবস্থাকরণ সহ অধ্যক্ষ নিজের অপকর্ম আড়াল করতে ভুয়া ভোটার তালিকা তৈরি করে গোপনে নির্বাচনবিহীন নিয়মিত পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে অভিভাবক, জমিদাতা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, এলাকাবাসী অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শনিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার মিঠিপুর ইউনিয়নে সদরা কুতুবপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য বকুল মিয়ার সভাপতিত্বে এবং জমিদাতা আনোয়ার হোসেন রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মোর্শেদ, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, শিক্ষক মওলানা মোসলেম উদ্দিন, শিক্ষার্থী মিম আক্তার, ব্যবসায়ী মাসুদ রানা, শিক্ষানুরাগী হারুন অর রশিদ কামাল প্রমুখ।

বক্তারা অধক্ষ মওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ তুরে ধরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নতকরণ, পকেট কমিটি বাতিল, প্রতিষ্ঠানের জমি বিক্রয় ও রেওয়াজ বদল বন্ধ ও সরকারি অনুদানের টাকা আত্মসাতের তদন্ত, জমিদাতা সদস্যকে কমিটিতে বহাল সহ অধ্যক্ষের নানা অনিয়ম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

পীরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা  

প্রকাশের সময়: ০৯:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২