শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ইং। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে দুপুর ১২টায় পাবনার আটঘরিয়া
 ফায়ার সার্ভিস অফিসে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে।
আটঘরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২২ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত  অফিসার ইব্রাহিম।  এসময় উপস্থিত ছিলেন লিডার জহুরুল  ইসলাম, ফায়ার ফাইটার আব্দুল্লাহ, মুনসুর আলম, আনাম, রাফিদুল প্রমুখ।
এসময় বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইব্রাহিম এর পেশাগত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন, সাধারন আন্তরিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন। স্টেশন অফিসার সহ কর্মরত সকল ফায়ার ফাইটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

আটঘরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

প্রকাশের সময়: ০৬:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২