গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জান্নাতি বেগম (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রাম থেকে মরহেটি উদ্ধার করা হয়। জান্নাতি বেগম ওই গ্রামের নুরুল ইসালামের স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল গোফফার।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, জান্নাতি বেগম পারিবারিক কলহের জেরে মঙ্গলবার দুপুরের দিকে দুলহান নামের তরল দ্রব্য পান করে গুরুতর আহত হয়। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। এখানে নেওয়ার পথে সন্ধ্যার দিকে জান্নাতি বেগম মারা যায়।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জাগো২৪.নেট-কে জানান, জান্নাতির মরহেদ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















