শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিয়ের আসরে প্রশসানের হানা, বরসহ ৪ জনের সাজা

অপ্রাপ্ত বয়সের বালিকা। ভূয়া কাজপত্র বানিয়ে বাড়ানো হয় প্রাপ্ত বয়স। আয়োজন করা হয়েছিল বিয়ে। ধুমধাপে চলছিল খাওয়া-দাওয়া। বর ও তার যাত্রীরাও হাজির বিয়ের আসরে। এরই মধ্যে খবর যায় প্রশাসনের কানে। একদল প্রশাসন দ্রুত হানা দেন এই বাল্যবিয়ে বাড়িতে। এসময় বরসহ ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

সাজাপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার রিফাইতপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে জোহা মিয়া (বর/পাত্র), তার যাত্রী আব্দুল করিমের ছেলে লুৎফর রহমান (৫৬), জহের ভিটা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মোকাব্বর হোসেন (৫০) ও মেয়ের স্থানীয় অভিভাবক উদাখালী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (২৬)।

এ তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  উদাখালী গ্রামের কনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময়  বাল্যবিয়ের অপরাধে বরসহ ওই ৪ জনকে আটক করে পৃথক মেয়াদে সাজাসহ অর্থদণ্ডও করা হয়েছে।

জনপ্রিয়

অর্থসংকটে থেমে থাকা শ্মশান চুল্লির কাজ, নকশা বদলে শুরু স্থানীয়দের

বাল্যবিয়ের আসরে প্রশসানের হানা, বরসহ ৪ জনের সাজা

প্রকাশের সময়: ০৯:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২