গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সঙ্গ প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।
প্রকল্পটির টেকনিকেল অফিসার মুক্তা রানী রায়ের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।
বক্তারা পুষ্টি উন্নয়নে চাহিদা পূরণ ও তা নিশ্চিত করণ কল্পে আলোকপাত করেন। এ সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষকরা অংশগ্রহণ করে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















